মোংলায় ৪ হাজার লিটার ডিজেলসহ ২ চোরাকারবারী আটক
মোংলা (বাগেরহাট) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ২০ মার্চ, ২০২২, ৬:৫১ পিএম



মোংলায় বিদেশী গ্যাসের জাহাজ থেকে পাচার হওয়া ৪ হাজার লিটার ডিজেলসহ ২ চোরাকারবারীকে আটক করেছে কোস্ট গার্ড। 

কোস্টগার্ড পশ্চিম জোন'র (মোংলা সদর দপ্তর) গোয়েন্দা কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার এম মামুনুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার ভোর ৫টার দিকে বন্দরের পশুর নদীর ওমেরা গ্যাস ফ্যাক্টরীর জেটি সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে চোরাই তেল জব্দ ও চোরাকারবারীদেরকে আটক করা হয়। 

আটককৃতরা হলো খুলনার কয়রা উপজেলার মোঃ আমজাদ সরদারের ছেলে বিল্লাল সরদার ও নোয়াখালী জেলার কোম্পানীগঞ্জ উপজেলার মৃত আব্দুল হান্নানের ছেলে মোঃ নুর আলম। 

এদিকে জব্দকৃত ৪ হাজার লিটার ডিজেল ও আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য দুপুরে মোংলা থানা পুলিশে হস্তান্তর করা হয়েছে বলেও জানান কোস্ট গার্ডের এ কর্মকর্তা।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft