বাগাতিপাড়ায় একরাতে আগুনে পুড়লো তিন বাড়ি
বাগাতিপাড়া( নাটোর) প্রতিনিধিঃ
প্রকাশ: রোববার, ২০ মার্চ, ২০২২, ৬:৪৮ পিএম আপডেট: ৩০.০৩.২০২২ ৮:৩৭ এএম



নাটোরের বাগাতিপাড়ায় একরাতে তিনটি বাড়ি আগুনে পুড়ে যাওয়ার খবর পাওয়া গেছে। শনিবার রাতে উপজেলার হরিরামপুর ও মাড়িয়া গ্রামে এই ঘটনা ঘটে। স্থানীয়রা জানিয়েছেন, এতে প্রায় সাড় পাঁচ লাখ টাকার ক্ষতি হয়েছে। 

জানা গেছে, বাগাতিপাড়া সদর ইউনিয়নের হরিরামপুর গ্রামের মৃত হাসেমের ছেলে সাইফুল ইসলামের চারটি আধা পাকাঘর, আসবাবপত্র ও ছাগল পুড়ে প্রায় তিন লাখ টাকার ক্ষতি হয়েছে। আবার পাঁকা ইউনিয়নের মাড়িয়া গ্রামের মৃত দেলখুশির ছেলে দিনমজুর হেলাল উদ্দিনের একটি মাত্র শোয়ার ঘরসহ রান্নাঘর ও গোয়াল ঘর পুড়ে প্রায় দেড় লাখ টাকার ক্ষতি হয়েছে। এবং ওই গ্রামেরই মৃত গফুর আলীর ছেলে নাহিদ হোসেনের তিনটি ছাগলসহ গোয়ালঘর পুড়ে প্রায় ৯০ হাজার টাকার ক্ষতি হয়েছে।   

এদিকে রোববার সকালেই উপজেলা পরিষদ ও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে উপজেলা চেয়ারম্যান অহিদুল ইসলাম গকুল এবং ইউএনও প্রিয়াংকা দেবী পাল বাড়িগুলো পরিদর্শন করে তাঁদের সহযোগিতা প্রদান করেছেন বলে জানা গেছে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft