ঝিনাইগাতীতে ৫০বোতল বিদেশী মদ সহ গ্রেপ্তার ১
শেরপুর প্রতিনিধি :
প্রকাশ: রোববার, ২০ মার্চ, ২০২২, ৬:০৫ পিএম আপডেট: ৩০.০৩.২০২২ ৮:৩৬ এএম



শেরপুরের ঝিনাইগাতীতে  ৫০বোতল বিদেশী মদ সহ মো. ফিরোজ মিয়া (৩৮) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র‍্যাব-১৪। গ্রেপ্তাকৃত ফিরোজকে রবিবার সকালে শেরপুর কোর্টে সোপর্দ করা হয়েছে। ১৯মার্চ শনিবার সন্ধ্যায় উপজেলার নলকুড়া ইউনিয়ন পরিষদের সন্মুখ থেকে তাকে গ্রেপ্তার করা হয়। ফিরুজ মিয়া জেলার নালিতাবাড়ী উপজেলার শিমুলতলা গ্রামের মৃত নুর বক্সের ছেলে।

 র‍্যাব-১৪ এর সুত্রে জানা গেছে, শনিবার বিকেলে জামালপুর ক্যাম্পের কোম্পানী কমান্ডার স্কোয়াড্রন লিডার আশিক উজ্জামান এর নেতৃত্বে এবং সহকারী পুলিশ সুপার এম. এম. সবুজ রানা এর উপস্থিতিতে র‍্যাবের একটি আভিযানিক দল শেরপুর জেলার ঝিনাইগাতী থানার নলকুড়া ইউনিয়ন পরিষদের সামনে পাঁকা রাস্তার উপর অভিযান চালিয়ে ফিরোজ মিয়াকে ৫০ বোতল বিদেশী মদ সহ গ্রেপ্তার করা হয়। যাহার আনুমানিক বাজার মুল্য ২৬হাজার টাকা।
 
গ্রেপ্তারকৃত ফিরোজ র‍্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানায় সে দীর্ঘদিন যাবৎ শেরপুর জেলা বিভিন্ন স্থানে মাদক ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল। গ্রেপ্তারকৃত আসামী ফিরোজের বিরুদ্ধে ঝিনাইগাতী থানায় একটি মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে।
 
ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ফায়েজুর রহমান এ বিষয়ে সত্যতা নিশ্চিত করে জানান, গ্রেপ্তাকৃত ফিরোজকে রবিবার সকালে শেরপুর কোর্টে সোপর্দ করা হয়েছে।
 
র‍্যাব-১৪এর জামালপুর ক্যাম্পের কোম্পানী কমান্ডার স্কোয়াড্রন লিডার আশিক উজ্জামান জানান, মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র‍্যাবের অভিযান অব্যাহত থাকবে।  



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft