গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় ৩ জনের মৃত্যু
প্রকাশ: রোববার, ২০ মার্চ, ২০২২, ৬:০২ পিএম


বৈশ্বিক মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে ৩ জনের মৃত্যু হয়েছে। দেশে মোট মৃতের সংখ্যা ২৯ হাজার ১১৭ জনে দাঁড়ালো। 

এর আগে গত সপ্তাহে লাগাতার তিন দিন ও গতকাল দেশে করোনায় কারও মৃত্যু হয়নি।  

গত ২৪ ঘণ্টায় ৮২ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ পর্যন্ত মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৯ লাখ ৫০ হাজার ৬০৯ জনে। শনাক্তের হার শূন্য দশমিক ৯ শতাংশ।  

রোববার (২০ মার্চ) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ৮৩৭ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৮ লাখ ৭০ হাজার ৪৭১ জন।

২৪ ঘণ্টায় ৯ হাজার ৬৮টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ৯ হাজার ৮২টি নমুনা। মহামারির শুরু থেকে এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৪ দশমিক ২২ শতাংশ।
 
গত ২৪ ঘন্টায় মারা যাওয়া ৩ জনের ২ জন পুরুষ ও একজন নারী। ঢাকা, খুলনা ও ময়মনসিংহে একজন করে মারা গেছেন।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft