দ্রব্যমূল্যের বৃদ্ধিতে কিছু যায়-আসে না, ক্ষমতায় থাকাই প্রধানমন্ত্রীর লক্ষ্য: রিজভী
বরিশাল প্রতিনিধি
প্রকাশ: রোববার, ২০ মার্চ, ২০২২, ৫:০৬ পিএম

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ বলেছেন, নিত্যপণ্যের মূল্য বাড়লে প্রধানমন্ত্রীর কিছু যায়-আসে না। অবৈধভাবে জোরপূর্বক ক্ষমতায় থাকাই প্রধানমন্ত্রী শেখ হাসিনার লক্ষ্য ও উদ্দেশ্য।

রোববার (২০ মার্চ) বেলা ১২টায় বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ডে কমিটি গঠন উপলক্ষে ‘তথ্য সংগ্রহ ফরম বিতরণী’র উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

রিজভী আরও বলেন, দাম বাড়ুক আর জনগণ মরুক প্রধানমন্ত্রীর তাতে কিছু যায় আসে না। যে করেই হোক তার ক্ষমতায় থাকা চাই। অবৈধভাবে ক্ষমতায় টিকে থাকতে ছাত্রলীগ, যুবলীগ, র‌্যাব, পুলিশ আর বিজিবি শেখ হাসিনার হাতিয়ার। কেউ সরকারের বিরুদ্ধে মিছিল-মিটিং করলে এসব বাহিনী দিয়ে তাদের ঠেঙিয়ে দেয়াই শেখ হাসিনার নীতি। এর বিরুদ্ধে সোচ্চার হওয়ার জন্য সবার প্রতি আহ্বান জানান তিনি।

মহানগর বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান ফারুকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন- বিএনপির বিভাগীয় সাংগঠনিক সম্পাদক বিলকিস জাহান শিরিন, সহ-সাংগঠনিক সম্পাদক আকন কুদ্দুসুর রহমান ও মাহবুবুল হক নান্নু ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মো. রহমতুল্লাহ।

এরআগে নগরীর বিভিন্ন ওয়ার্ড থেকে খণ্ড খণ্ড মিছিল অনুষ্ঠানস্থলে গিয়ে যোগদান করে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft