ধামইরহাটে ৯টি এতিমখানায় ১৮ লক্ষ টাকা অনুদান প্রদান
ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ২০ মার্চ, ২০২২, ৫:০৬ পিএম



নওগাঁর ধামইরহাটে সমাজসেবা অধিদপ্তরের তালিকাভুক্ত ক্যাপিটেশনগ্রান্ট প্রাপ্ত ৯টি এতিম খানায় সরকারী অনুদানের টাকা বিতরণ করা হয়েছে। ২০ মার্চ দুপুর ১২ টায় উপজেলা সমাজসেবা কার্যালয়ে ৯টি এতিম খানার সভাপতি ও মোতওয়াল্লীদের নিকট ১৮ লাখ ৪৮ হাজার টাকার চেক বিতরণ করেন ধামইরহাট উপজেলা ভারপ্রাপ্ত সমাজসেবা অফিসার এটিএম ফসিউল আলম।

সমাজসেবা অফিস সূত্র জানায়, ধামইরহাট উপজেলার রাঙ্গামাটি হাইউল উলুম স্বেচ্ছাসেবী সমাজকল্যাণ এতিমখানা, গাংরা পূর্বপাড়া বেসরকারী শিশু সদন, আড়ানগর শিশু সদন, তালতলী বেসরকারী শিশু সদন, বেনীদুয়ার কাথলিক শিশু সদন, চন্দ্রকোলা নূরানী হাফেজিয়া মাদ্রাসা ও শিশু সদন, চকচান্দিরা বেসরকারী শিশু সদন, চকযদু (কাশিয়াডাঙ্গা) মদিনাতুল উলুম বেসরকারী শিশু সদন ও কাশিপুর আলহাজ্ব মোহাম্মদ আলী বেসরকারী শিশু সদন সহ ৯টি এতিমখানায় ৪৪৬ জন নিবাসীদের মধ্যে ১৫৪ জন প্রতি মাসে ২ হাজার টাকা করে  জুলাই/২১ হতে ডিসেম্বর/২১ পর্যন্ত গত ০৬ মাসের ভাতা প্রদান করা হয়েছে।


« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft