শান্তি, উন্নয়ন প্রত্যাশা ও অস্ত্রবাজি একসঙ্গে সম্ভব নয়: হানিফ
খাগড়াছড়ি প্রতিনিধি
প্রকাশ: রোববার, ২০ মার্চ, ২০২২, ৫:২৬ পিএম আপডেট: ৩০.০৩.২০২২ ৯:২২ এএম


শান্তি, উন্নয়ন প্রত্যাশা ও অস্ত্রবাজি একসঙ্গে সম্ভব নয় জানিয়ে পাহাড়ের সশস্ত্র সংগঠন গুলোকে অস্ত্র পরিহারের আহ্বান জানিয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ। 

রোববার (২০ মার্চ) দুপুরে খাগড়াছড়ি সরকারি কলেজ মাঠে জেলা আওয়ামী লীগের তৃণমূল প্রতিনিধি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, বিএনপি গণতন্ত্রের নামে আন্দোলন করে জনগণকে তাদের অতীত ভুলানোর চেষ্টা করছে। পদ্মা সেতু, কর্ণফুলী টানেল, পায়রা সমুদ্র বন্দর, মেট্রো রেল সহ মেগা প্রকল্পের মতো উন্নয়নে বর্তমান আওয়ামী লীগ সরকারের কাছে পরাজয় নিশ্চিত জেনে বিএনপি জামায়াতের অস্তিত্ব বিলীন হওয়ার শঙ্কায় নির্বাচন নিয়ে অবান্তর প্রশ্ন তুলছে।

 খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগের সভাপতি কুজেন্দ্র লাল ত্রিপুরার সভাপতিত্বে সমাবেশে বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন এমপি, উপ-প্রচার সম্পাদক আমিনুল ইসলাম, কেন্দ্রীয় সদস্য দীপঙ্কর তালুকদার এমপি অন্যান্যরা বক্তব্য রাখেন।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft