জুলাই বিপ্লবের মাধ্যমে বিএনপির ১৭ বছরের আন্দোলন পূর্ণতা পেয়েছে: রিজভী
নিউজ ডেস্ক
প্রকাশ: রোববার, ১৯ জুলাই, ২০২৬, ১:৫৭ পিএম

বিএনপির ১৭ বছরের আন্দোলন জুলাই বিপ্লবের মাধ্যমে পূর্ণতা পেয়েছে বলে মন্তব্য করেছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

রোববার (১৯ জুলাই) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশনে বসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

রিজভী বলেন, “বেগম খালেদা জিয়া প্রকৃত গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য যে সংগ্রাম করেছেন, জুলাইয়ে সবার অংশগ্রহণের মধ্য দিয়ে তা সফল হয়েছে।”

তিনি বলেন, জনগণের স্বস্তি নিশ্চিত করতে বিএনপি সরকার কাজ করছে। তার দাবি, হার্টের রিংয়ের ওপর ভ্যাট বাতিল করায় এর দাম কমেছে এবং সরকার ১০ হাজার টাকা পর্যন্ত কৃষি ঋণ মওকুফ করেছে।

বিএনপির এই নেতা আরও জানান, জনগণের কাছে জবাবদিহিতার অংশ হিসেবে দলটি নিজেদের আয়-ব্যয়ের হিসাব দিয়েছে।

স্থানীয় নির্বাচনে দলীয়ভাবে নাকি জোটবদ্ধভাবে প্রার্থী দেওয়া হবে—এ বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি বলেও জানান রিজভী।

জ/উ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft