খালেদা জিয়া আধিপত্যবাদের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন: আমীর খসরু

অনলাইন ডেস্ক

রাজনীতি

আজ বুধবার জাতীয় প্রেস ক্লাব অডিটোরিয়ামে সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় জিয়া পরিষদ আয়োজিত দোয়া ও আলোচনা সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, বেগম খালেদা জিয়া গণতন্ত্রের মশাল হাতে নিয়ে শেষ পর্যন্ত তা বহন করেছেন বলে মন্তব্য করেছেন।

2026-01-07T17:44:27+06:00
2026-01-07T17:44:27+06:00
বৃহস্পতিবার ● ২৯ অক্টোবর ২০২৬,
১৩ কার্তিক ১৪৩৩
Advertisement
রাজনীতি
খালেদা জিয়া আধিপত্যবাদের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন: আমীর খসরু
অনলাইন ডেস্ক
⏲ ৫:৪৪ পিএম | ৭ জানুয়ারি, ২০২৬ | বুধবার
খালেদা জিয়া আধিপত্যবাদের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন: আমীর খসরু
আজ বুধবার জাতীয় প্রেস ক্লাব অডিটোরিয়ামে সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় জিয়া পরিষদ আয়োজিত দোয়া ও আলোচনা সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, বেগম খালেদা জিয়া গণতন্ত্রের মশাল হাতে নিয়ে শেষ পর্যন্ত তা বহন করেছেন বলে মন্তব্য করেছেন।

আমীর খসরু বলেন, বেগম খালেদা জিয়া আধিপত্যবাদের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন। চার ভাগের এক শতাংশ ক্ষমতায় ছিলেন, বাকিটা সময় আন্দোলন সংগ্রামে ছিলেন। জাতিকে সাহস জুগিয়েছেন। তিনি স্বৈরাচারের সঙ্গে কখনও আপস করেননি। অন্যরা এরশাদের সঙ্গে আপস করে নানা রকমের সুযোগ সুবিধা নিয়েছেন।


তিনি বলেন, বেগম জিয়া নারীদের জন্য নানা সুযোগ সুবিধা তৈরি করেছেন, কৃষকদের জন্য করেছেন এবং গণতন্ত্রের মশাল হাতে নিয়ে শেষ পর্যন্ত তা বহন করেছেন। কোটি মানুষ জানাজায় এসেছে, এটা এমনিতে হয়নি। এটা খালেদা জিয়ার জন্য মানুষের স্নেহ-ভালোবাসা থেকে হয়েছে।

বাংলাদেশের উন্নয়নের সুফল প্রত্যেক নাগরিকের কাছে যেতে হবে উল্লেখ করে এই বিএনপি নেতা বলেন, তারেক রহমান যে রূপরেখা দিয়েছেন সেই অনুযায়ী কাজ করতে হবে। রাজনৈতিক গণতন্ত্র না শুধু অর্থনৈতিক গণতন্ত্র করতে হবে। এখানে পার্টনারশিপ লাগবে। তারেক রহমানকে সহযোগিতা করতে হবে। আমরা সেটি করব। আমরা সবাই মিলে আগামীর বাংলাদেশ গড়ব।


  বিষয়:   রাজনীতি  বিএনপি  আমীর খসরু  খালেদা জিয়া 


Advertisement
সর্বশেষ
‹ ›
সর্বাধিক পঠিত
‹ ›
যোগাযোগ  |   আমাদের পরিচয়  |   গোপনীয়তা নীতিমালা  |   ব্যবহারের শর্তাবলি  |   দায়মুক্তি  |   বিজ্ঞাপন নীতিমালা
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত