হাদি হত্যার বিচার অন্তর্বর্তী সরকারের সময়েই: স্বরাষ্ট্র উপদেষ্টা

অনলাইন ডেস্ক

পাঠকের কলাম

শরীফ ওসমান হাদি হত্যার বিচার অন্তর্বর্তী সরকারের সময়েই শেষ হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। আজ সোমবার সচিবালয়ে আইন-শৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে এসব কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা।

2026-01-05T16:50:49+06:00
2026-01-05T16:50:49+06:00
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
ইপেপার  বাংলা English
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
Advertisement
পাঠকের কলাম
হাদি হত্যার বিচার অন্তর্বর্তী সরকারের সময়েই: স্বরাষ্ট্র উপদেষ্টা
অনলাইন ডেস্ক
প্রকাশ: সোমবার, ৫ জানুয়ারি, ২০২৬, ৪:৫০ পিএম 
হাদি হত্যার বিচার অন্তর্বর্তী সরকারের সময়েই: স্বরাষ্ট্র উপদেষ্টা
শরীফ ওসমান হাদি হত্যার বিচার অন্তর্বর্তী সরকারের সময়েই শেষ হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। আজ সোমবার সচিবালয়ে আইন-শৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে এসব কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘ওসমান হাদি হত্যার ঘটনার শিগগির চার্জশিট দেওয়া হবে। ইতিমধ্যে ১১ জনকে গ্রেফতার করা হয়েছে। এ সরকারের মেয়াদেই বিচারকাজ শেষ করা হবে।’

তিনি বলেন, ‘জাতীয় নির্বাচনকে সামনে রেখে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি এবং পুলিশি তৎপরতা বৃদ্ধি করা হয়েছে।’ 

সবাইকে নির্বাচনি পরিবেশ ঠিক রাখতে সহায়তা করার পাশাপাশি বিধি-নিষেধ মেনে চলার নির্দেশও দেন উপদেষ্টা।

জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, ‘যারা ভোট বানচাল করতে চায়, তাদের কঠোরভাবে দমন করা হবে। দেশবিরোধী ষড়যন্ত্র এবং অপপ্রচার রোধে সবাইকে সর্বোচ্চ সতর্ক করা হয়েছে।’

  বিষয়:   পাঠকের কলাম  স্বরাষ্ট্র উপদেষ্টা  হাদি হত্যা 

Advertisement
Loading...
Loading...
পাঠকের কলাম - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com