দিনাজপুরে ট্রাকের ধাক্কায় নিহত ২
ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২৫ ডিসেম্বর, ২০২৪, ৫:০১ পিএম

দিনাজপুরের ঘোড়াঘাটে মহাসড়কের ওপর দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে একইদিক থেকে আসা অপর একটি ধান বোঝাই ট্রাকের ধাক্কায় চালক নিহত হয়েছেন। অপরদিকে চালকের সহকারীকে গুরুতর আহত অবস্থায় ঘোড়াঘাট উপাজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে তাকে উন্নত চিকিৎসার জন্য রেফার্ড করা হয়। পরে বগুড়া শহীদ জিয়া মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার সময় হেলপারেরও মৃত্যু হয়।

আজ বুধবার (২৫ ডিসেম্বর) ভোর আনুমানিক ৫টার দিকে দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কের উপজেলার ৩নং সিংড়া ইউপির কষিগাড়ি আলিশা ফুড এন্ড বেভারেজের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ধানবাহী ট্রাকের ড্রাইভার ইসমাইল হোসেন (৫৮) বগুড়ার শেরপুর উপজেলায় বাসিন্দা। অপরদিকে নিহত চালকের সহকারী বাবু মিয়া (৪৫) একই জেলার ধুনট উপজেলার বেরইবাড়ী গ্রামের মৃত মাহাতাব উদ্দিনের ছেলে বলে জানা গেছে।

স্থানীয়রা ও পুলিশ সূত্রে জানা যায়, বুধবার ভোরের দিকে পঞ্চগড় জেলার বোদা থানা থেকে বগুড়া জেলার উদ্দেশ্যে শেরপুরগামী ধানবাহী একটি ট্রাক যাহার নাম্বার ঢাকা মেট্রো-ট-১৩- ৪২৫৪ দাঁড়িয়ে থাকা অজ্ঞাতনামা ট্রাকের পিছনে সজরে ধাক্কা দেয়। এতেই দুর্ঘটনার সৃষ্টি হয়। ঘটনাস্থলেই মারা যায় চালক, পতিমধ্যে হেলপারেরও মৃত্যু হয়। 

ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক জানান, দুর্ঘটনার পর দাঁড়িয়ে থাকা ট্রাকটি পালিয়ে গেছে। ধানবাহী ট্রাকটি পুলিশের হেফাজতে নেয়া হয়েছে। নিহতের পরিবারের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা চলছে। নিহত ব্যক্তিদের পরিবারের সঙ্গে কথা বলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। এ ঘটনায় সড়ক পরিবহন আইনে একটি মামলা রুজু করা হয়েছে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft