চট্টগ্রাম আবাহানীকে গোল বন্যায় ভাসিয়ে দিলো মোহামেডান
অনলাইন ডেস্ক
প্রকাশ: বুধবার, ২৫ ডিসেম্বর, ২০২৪, ৫:১২ পিএম আপডেট: ২৫.১২.২০২৪ ৮:১১ পিএম

বাংলাদেশ প্রিমিয়ার লিগে দুর্দান্তভাবে এগিয়ে চলতে থাকলেও ফেডারেশন কাপের প্রথম ম্যাচেই বড় ধাক্কা খেয়েছিল মোহামেডান। লিগে কিংস ও আবাহনীকে হারানো দলটি ফেডারেশনের কাপে নিজেদের প্রথম ম্যাচে সাদাকালোরা হেরে যায় রহমতগঞ্জের কাছে।

শুরুর ধাক্কা কাটাতে মোহামেডান বেছে নিয়েছিল চট্টগ্রাম আবাহনীকে। গতকাল মঙ্গলবার প্রতিপক্ষের জালে ৬ গোল দিয়েছে আলফাজ আহমেদের দল।

বসুন্ধরা কিংস অ্যারেনায় মোহামেডানের ৬ গোল করেছেন ৬ জনে। ১১ মিনিটে মোজাফফরের গোলে লিড নেয় মোহামেডান। ১৫ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন অধিনায়ক সোলেমান দিয়াবাতে। ২-০ ব্যবধানে এগিয়ে দ্বিতীয়ার্ধে আরো ৪ গোল করেন বর্তমান রানার্সআপ দলটি।

দ্বিতীয়ার্ধের চার গোল করেছেন ৫৩ মিনিটে আরিফ হোসেন, ৬৯ মিনিটে রাজু আহমেদ, ৭৮ মিনিটে সৌরভ দেওয়ান ও ৮১ মিনিটে জুয়েল রানা। এই জয়ে ৩ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে মোহামেডান। 

মোহামেডানের শেষ দুই ম্যাচে প্রতিপক্ষ আবাহনী ও ইয়ংমেন্স ক্লাব।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft