সংবাদপত্র প্রেস শ্রমিক ফেডারেশন এবং কর্মচারি ফেডারেশনের যৌথ প্রতিবাদ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ২১ ডিসেম্বর, ২০২৪, ৯:৩৭ পিএম

নবম সংবাপত্র মজুরী বোর্ড রোয়েদাদ বাস্তবায়ন না হওয়া, দশম ওয়েজ বোর্ড গঠন, গণমাধ্যম কর্মচারি (চাকুরি শর্তাবলী) আইন প্রণয়ন এবং একতরফাভাবে গণমাধ্যম সংস্কার কমিশন গঠন করায় যৌথ সংবাদপত্র প্রেস শ্রমিক ফেডারেশন এবং কর্মচারি ফেডারেশনের তীব্র ক্ষোভ ও প্রতিবাদ। 

বাংলাদেশ ফেডারেল ইউনিয়ন অব নিউজপেপার প্রেস ওয়ার্কার্স এবং বাংলাদেশ সংবাদপত্র কর্মচারি ফেডারেশন-এর এক যৌথ সভা আজ ২১ ডিসেম্বর ২০২৪ তারিখ সকাল ১১:৩০ টায় ফেডারেশনের মতিঝিলস্থ অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সভায় প্রেস শ্রমিক ফেডারেশনের সভাপতি মোঃ আলমগীর হোসেন খান-এর সভাপতিত্বে বাংলাদেশ সংবাদপত্র কর্মচারি ফেডারেশনের সভাপতি জনাব মতিউর রহমান তালুকদার প্রধান বক্তা হিসবে উপস্থিত ছিলেন। সভা সঞ্চালন করেন বাংলাদেশ সংবাদপত্র কর্মচারি ফেডারেশনের মহাসচিব জনাব মোঃ খায়রুল ইসলাম।

দীর্ঘ ৫(পাঁচ) বছর পূর্বে নবম সংবাদপত্র মজুরী বোর্ড রোয়েদাদ ঘোষণা হলেও অদ্যাবধি দেশের কোন সংবাদপত্রে তা বাস্তবায়ন হয়নি। নবম সংবাদপত্র মজুরী বোর্ড রোয়েদাদ বাস্তবায়নের জন্য আমরা দাবী জানিয়ে আসলেও বিগত সরকার নিশ্চুপ ছিল এবং বর্তমান সরকারও কোন উদ্যোগ গ্রহণ করছেনা। 

দশম সংবাদপত্র মজুরী বোর্ড রোয়েদাদ গঠনের দাবীর প্রেক্ষিতে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় সকল স্টেকহোল্ডারদের নিকট থেকে সদস্য মনোনয়ন নিলেও এখন পর্যন্ত দশম সংবাদপত্র মজুরী বোর্ড গঠন করেনি। 

সংবাদপত্র শিল্পে সাংবাদিকদের পাশাপশি দুই তৃতীয়াংশ সাধরণ কর্মচারি এবং প্রেস শ্রমিক কর্মরত থাকলেও বিগত সরকার শুধুমাত্র সাংবাদিকদের জন্য কল্যান ট্রাস্ট গঠন করে। আমরা দীর্ঘদিন ধরে সাধারণ কর্মচারি ও প্রেস শ্রমিকদের ক্যান ট্রাস্টে অন্তর্ভূক্ত করা বা তাদের জন্য কল্যান তহবিল গঠন করার দাবী জানালেও সরকারের পক্ষ থেকে কোন উদ্যোগ গ্রহণ করা হচ্ছে না। 

সংবাপত্র শিল্পে নিয়োজিত সাংবাদিক, সাধারণ কর্মচারি এবং প্রেস শ্রমিকদের দাবীর প্রেক্ষিতে সংবাদ মাধ্যম কর্মচারি (চাকুরি শর্তাবলী) আইন প্রণয়নের দীর্ঘসূত্রিতার কারণে আইনটি প্রণীত হচ্ছে না। 

বিভিন্ন সংবাদপত্রে আইন ও নিয়ম বহির্ভূতভাবে সাধারণ কর্মচারি এবং প্রেস শ্রমিকদের ছাটাইসহ স্থায়ীকরণ না করা এবং চুক্তিভিত্তিক বা খন্ডকালীন চাকুরি করতে বাধ্য করা হচ্ছে। 

এরই মধ্যে গত ১৮ই নভেম্বর-২০২৪ তারিখে গণমাধ্যম সংস্কার কমিশন গঠন করা হয়। গঠিত গণমাধ্যম সংস্কার কমিশনে বাংলাদেশের সংবাদপত্র জগতের ২(দুই)টি মূল স্টেকহোল্ডার বাংলাদেশ ফেডারেল ইউনিয়ন অব নিউজপেপার প্রেস ওয়ার্কাস এবং বাংলাদেশ সংবাদপত্র কর্মচারি ফেডারেশনের কোন প্রতিনিধিত্ব নেই। এই কমিশন গঠনের পর আমরা সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে যোগাযোগ করে বিষয়টি অবহিত করেছি কিন্তু কোন ফলপ্রসু উদ্যোগ পরিলক্ষিত হচ্ছে না। এই কমিশনে সংবাপত্র শিল্পের বড় দুটি স্টেকহোল্ডার হিসেবে বাংলাদেশ ফেডারেল ইউনিয়ন অব নিউজপেপার প্রেস ওয়ার্কাস এবং বাংলাদেশ সংবাদপত্র কর্মচারি ফেডারেশনের কোন প্রতিনিধিত্ব না থাকায় কমিশনের কার্যক্রম নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে। 

সভায় বক্তরা গভীর উদ্বেগ ও তীব্র ক্ষোভ প্রকাশ করে বলেন, সকল সংবাদপত্রে নবম ওয়েজ বোর্ড রোয়েদাদ ঘোষিত তারিখ থেকে বাস্তবায়ন ও বকেয়া প্রদান, অবিলম্বে দশম ওয়েজবোর্ড গঠন, সংবাদমাধ্যম কর্মচারি (চাকুরি শর্তাবলী) আইন প্রণয়নসহ দুই ফেডারেশনের যৌক্তিক দাবীসমূহ দ্রুত বাস্তবায়ন এবং গঠিত গণমাধ্যম সংস্কার কমিশনে বাংলাদেশ সংবাদপত্র কর্মচারী ফেডারেশন ও বাংলাদেশ ফেডারেল ইউনিয়ন অব নিউজ পেপার প্রেস ওয়ার্কার্স-এর দুইজন করে মোট ০৪(চার) জন সদস্য অবিলম্বে অন্তর্ভূক্ত করতে হবে। ১৯৭৪ সাল থেকে সংবাদপত্র শিল্পের দুটি বৃহৎ স্টেকহোল্ডার হিসাবে সমস্ত কর্মকান্ডের সাথে এদুটি ফেডারেশন ভূমিকা রেখে যাচ্ছে। এ ফেডারেশন দুটির প্রতিনিধিত্ব ছাড়া গঠিত গণমাধ্যম সংস্কার কমিশনের কোন সুপারিশ গ্রহণযোগ্য হবে না। এই দুইটি ফেডারেশনের প্রতিনিধি কমিশনে অন্তর্ভুক্ত করে গেজেট প্রকাশের জন্য সভায় বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের নিকট আহবান জানানো হয়। অন্যথায় সংবাদপত্র শিল্পে কোনরূপ নৈরাজ্য সৃষ্টি হলে তার দায় ফেডারেশন বহন করবে না। 

সভায় বক্তব্য রাখেন বাংলাদেশ সংবাদপত্র কর্মচারি ফেডারেশনের সভাপতি জনাব মতিউর রহমান তালুকদার, প্রেস শ্রমিক ফেডারেশনের মহাসচিব মোশতাক আনদ, বাংলাদেশ সংবাদপত্র কর্মচারি ফেডারেনের মহাসচিব মোঃ খায়রুল ইসলাম বিশেষ বক্তা হিসাবে মোহাম্মদ আলী খান এবং উভয় ফেডারেশনের নির্বাচিত সদস্যসহ অন্যান্য নেতৃবৃন্দ। 

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft