‘জনশক্তি’ নামে কোনো রাজনৈতিক দল গঠনের সিদ্ধান্ত হয়নি
অনলাইন ডেস্ক:
প্রকাশ: শনিবার, ২১ ডিসেম্বর, ২০২৪, ৯:১৯ পিএম আপডেট: ২১.১২.২০২৪ ৯:৪০ পিএম

বৈষম্যবিরোধী ছাত্রদের নেতৃত্বে গঠিত জাতীয় নাগরিক কমিটি এখনো কোনো রাজনৈতিক দল গঠন করেনি এবং ‘জনশক্তি’ নামে যে রাজনৈতিক দলের কথা বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনায় এসেছে, এর সঙ্গে জাতীয় নাগরিক কমিটির কোনো সম্পৃক্ততা নেই। এ বিষয়ে এখন পর্যন্ত কোনো আলোচনা হয়নি।

আজ শনিবার (২১ ডিসেম্বর) জাতীয় নাগরিক কমিটির মুখপাত্র সামান্তা শারমিনের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।


এতে বলা হয়, ‘জনশক্তি’ নামে যে রাজনৈতিক দলের কথা বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনায় এসেছে, এর সঙ্গে কোনো সম্পৃক্ততা নেই। এ বিষয়ে এখন পর্যন্ত কোনো আলোচনা হয়নি। এমন প্রচারণা জনমনে বিভ্রান্তির সৃষ্টি করেছে। আমরা নিশ্চিত করতে চাই যে, এ ধরনের কোনো নাম কিংবা সিদ্ধান্ত এখনো নেওয়া হয়নি। এ বিষয়ে সংশ্লিষ্ট সবাইকে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানাচ্ছি।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft