দেবীগঞ্জে ট্যাপেন্টাডলসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
দেবীগঞ্জ (পঞ্চগড়) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২১ ডিসেম্বর, ২০২৪, ৯:৫০ পিএম

পঞ্চগড়ের দেবীগঞ্জে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-১৩ এর অভিযানে ৮৯০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মো. মোমিনুল সরকার (৪০) নামে এক শীর্ষ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‍্যাব।

গতকাল শুক্রবার (২০ ডিসেম্বর) সকাল ১১টা ২০ মিনিটে র‍্যাব-১৩, ক্রাইম প্রিভেনশন কোম্পানি-২, নীলফামারীর একটি দল দেবীগঞ্জ-কালীগঞ্জ পাকা রাস্তায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে দেবীগঞ্জ থানায় হস্তান্তর করেন।

গ্রেপ্তারকৃত মোমিনুল উপজেলার প্রধানাবাদ ঢাকাইয়া পাড়া নিবাসী  মো. ইয়াদ আলী সরকারের ছেলে।

র‍্যাব সূত্রে জানা যায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে মোমিনুল স্বীকার করেছেন যে, তিনি দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত এবং দেশের বিভিন্ন স্থানে মাদকের চালান সরবরাহ করতেন।

দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোয়েল রানা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় দেবীগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের পূর্বক গ্রেপ্তারকৃত আসামীকে আদালতে সোপর্দ করা হয়েছে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft