প্রকাশ: মঙ্গলবার, ১৭ ডিসেম্বর, ২০২৪, ৮:১৫ পিএম

বাগেরহাটের মোরেলগঞ্জে বিএনপির উদ্ধোগে বীর মুক্তিযোদ্ধা ও সাংবাদিকদের মাঝে শীত বস্ত্র বিতরণ করা হয়েছে।
আজ মঙ্গলবার বেলা ১২টায় দলীয় কার্যালয়ে বিএনপি নেতা কাজী খায়রুজ্জামান শিপন ৪ শতাধিক বীর মুক্তিযোদ্ধা ও স্থানীয় গনমাধ্যমকর্মীদের মাঝে শীতবস্ত্র বিতরন করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- উপজেলা বিএনপির আহবায়ক শহিদুল হক বাবুল, পৌর বিএনপির আহবায়ক শিকদার ফরিদুল ইসলাম, বিএনপি নেতা ফারুক হোসেন সামাদ, থানা বিএনপির যুগ্ন আহবায়ক রাসেল ফকির, বিএনপি নেতা মতিয়ার রহমান বাচ্চু, এফ এম শামীম আহসান, আসাদুজ্জামান মিলন, বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ নিহার রঞ্জন হালদার, বীর মুক্তিযোদ্ধা আব্দুল লতিফ খান, পৌর যুবদল নেতা আব্বাস মুন্সিসহ বিভিন্ন নেতৃবৃন্দ।