বিয়ানীবাজারে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মী গ্রেপ্তার
মুশফাকুর রহমান
প্রকাশ: মঙ্গলবার, ১৭ ডিসেম্বর, ২০২৪, ৮:২৬ পিএম

সিলেটে মহান বিজয় দিবসে পুষ্পশ্রদ্ধা জানাতে গিয়ে পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছে এসএসসি পরীক্ষার্থী এক শিক্ষার্থী। সে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সদস্য এমন অভিযোগ পেয়ে পুলিশ গতকাল সোমবার (১৬ ডিসেম্বর) বিকাল সাড়ে ৫টার দিকে বিয়ানীবাজার উপজেলার চারখাই ইউনিয়নের জমশেদ আহমদ উচ্চ বিদ্যালয় প্রাঙ্গন থেকে তাকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃত এসএসসি পরীক্ষার্থীর (চলতি বছর (২০২৪) এসএসসি পরীক্ষায় অকৃতকার্য) নাম তামজিদ আহমদ (১৭)। সে উপজেলার চারখাই ইউনিয়নের কাকুরা পশ্চিমপাড়া এলাকার লিপন আহমদের ছেলে। তামজিদ আহমদ জমশেদ আহমদ উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হন।

বিয়ানীবাজার থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. ছবেদ আলী গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করে জানান, সোমবার এলাকার ছোট শিশুদের সাথে নিয়ে গ্রেপ্তারকৃত ছাত্রলীগ কর্মী তামজিদসহ বেশ কয়েকজন কিশোর মিছিল করে শহীদ মিনারে যায়। স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে এবং সহায়তায় তাকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় থানায় মামলা (১ ০১/১০/২০২৪) দায়ের করা হয়েছে। 

তিনি আরো বলেন, গ্রেপ্তারকৃত তামজিদ অপ্রাপ্ত বয়স্ক হওয়ায় আমরা আইন মেনে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে। তার প্রকৃত জন্ম তারিখ জানতে বিদ্যালয় থেকে এসএসসির রেজিস্ট্রেশন ফরম সংগ্রহ করা হবে। তিনি বলেন, আসল জন্ম তারিখ নিয়ে সে থানায় ও আদালতে দুই ধরনের বক্তব্য দিয়েছে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft