মোহনগঞ্জে মাদকসহ আটক ২
মোহনগঞ্জ (নেত্রকোণা) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১৬ ডিসেম্বর, ২০২৪, ৫:০৮ পিএম

নেত্রকোণার মোহনগঞ্জে ইয়াবা ও হেরোইনসহ দুই মাদক কারবারিকে আটক করেছে সেনাবাহিনী। গতকাল রোববার সন্ধ্যা সোয়া ৭টার দিকে পৌরশহরের বার্তারগাতী এলাকা থেকে তাদের আটক করা হয়।

নেত্রকোণা সেনা ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর নাজমুজ সাকিব এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন।

আটকরা হলেন- মোহনগঞ্জ পৌরশহরের বার্তারগাতী এলাকার মো. রফিকুল ইসলাম (৪৫) ও মোঃ শাহিন (৪০)। 

সেনাবাহিনী সূত্রে জানা গেছে, গোপন সংবাদে রোববার সন্ধ্যায় মোহনগঞ্জ সেনা ক্যাম্পের ক্যাপ্টেন তাহমিদুল আলম নোমানের নেতৃত্বে বার্তারগাতী এলাকায় অভিযান চালায় সেনাবাহিনী। এসময় একটি বাড়িতে তল্লাশি করে ৭৫ পিস ইয়াবা, এক পুরিয়া হেরোইন, হেরোইন ওজন করার যন্ত্র পাওয়ার যায়। পরে এ ঘটনায় জড়িত ওই দুজনকে আটক করা হয়। এছাড়াও   তাদের থেকে দুটি মোবাইলফোন ও একটি ট্যাবলয়েডফোন উদ্ধার করা হয়। 

মেজর নাজমুজ সাকিব জানান, উদ্ধারকৃত মাদকসহ আটকদের মোহনগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়া এলাকায় নিয়মিত টহল কার্যক্রম চলমান রয়েছে বলেও জানান তিনি।

মোহনগঞ্জ থানার ওসি মো. আমিনুল ইসলাম বলেন, আটককৃতরা থানা হাজতে রয়েছে। এ ঘটনায় তাদের বিরুদ্ধে মামলা দিয়ে সকালে আদালতে পাঠানো হবে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft