টুঙ্গিপাড়ায় ছাত্রলীগের ঝটিকা মিছিল
গোপালগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১৬ ডিসেম্বর, ২০২৪, ৫:১০ পিএম

গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলা সদরে বিজয় দিবসে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতাকর্মীরা ঝটিকা মিছিল করেছে। 

আজ সোমবার (১৬ ডিসেম্বর) তাদেরকে এ মিছিল করতে দেখা যায়।

১২/১৫ জনের একটি দল টুঙ্গিপাড়ার সরকারি শেখ মুজিবুর রহমান কলেজ ক্যাম্পাসে শ্লোগান দিয়ে মিছিল বের করে।  পরে তারা ক্যাম্পাস প্রদক্ষিণ করে।

মিছিল শেষে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীরা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করে। 

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft