ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে ২ কোটি টাকার অবৈধ মালামাল জব্দ
বিজয়নগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১৬ ডিসেম্বর, ২০২৪, ৫:০৫ পিএম

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় ২ কোটি ১০ হাজার টাকার অবৈধ চোরাচালানী মালামাল জব্দ করেছে কুমিল্লা সেক্টরের সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) এর সদস্যরা।

গতকাল রবিবার (১৫ ডিসেম্বর) দুপুর ১টায় গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির একটি টহলদল উপজেলার চান্দুরা বাইপাস এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় চোরাকারবারীরা বিজিবির উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়। 

পরে বিজিবি ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে ফেলে যাওয়া ৪,২০৬ পিস মোবাইল ফোনের ডিসপ্লে (যেমন: টপ-১ গোল্ডেন ক্রাউন, টপ-এক কম্বো, লাকি কম্বো, গ্লাস প্রোডাক্ট) উদ্ধার করে, বিধি মোতাবেক জব্দ করা হয়। 

উদ্ধারকৃত মালামাল আখাউড়া কাস্টমস অফিসে জমা দেওয়া হবে বলে বিজিবি সূত্র জানায়। জব্দকৃত মালামালের আনুমানিক বাজার মূল্য ২ কোটি ১০ হাজার টাকা। 

এ বিষয়ে সরাইল ব্যাটালিয়নের (২৫ বিজিবি) পক্ষ থেকে বলা হয়েছে, চোরাচালান রোধে তারা বদ্ধপরিকর এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft