কাপাসিয়ায় মাটি কাটার ড্রাম ট্রাক জব্দ, ৩ জনকে জরিমানা
কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১৮ নভেম্বর, ২০২৪, ১০:২০ পিএম আপডেট: ১৮.১১.২০২৪ ১০:৪৩ পিএম

গাজীপুরে কাপাসিয়া উপজেলায় গভীর রাতে অভিযান চালিয়ে অবৈধভাবে কৃষি জমি-টিলা থেকে মাটি কেটে ইট ভাটায় সরবরাহের অপরাধে ৯টি ড্রাম ট্রাক জব্দ করেছে উপজেলা প্রশাসন।

রবিবার (১৭ নভেম্বর ) গভীর রাতে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো: কামাল হোসেন এর নেতৃত্বে একদল পুলিশ উপজেলার রায়েদ ইউনিয়ন এলাকায় এ অভিযান পরিচালনা করেন। 

এসময় মাটিসহ ৯টি ড্রাম ট্রাক ৩ জন চালককে  আটক করা হয়। প্রশাসনের উপস্থিতি টের পেয়ে অন্যান্য  ট্রাকের চালক ও মাটি ব্যবসায়ী চক্র পালিয়ে যায়। 

আজ সোমবার (১৮ নভেম্বর) বিকেলে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো: নূরুল আমিন ভ্রাম্যমান আদালতের মাধ্যমে মাটি কাটা  ব্যবস্থাপনা আইন ২০১০ এর বিধি মোতাবেক ও পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫ এর ধারায় মোট তিনটি মামলায় এক লাখ-দশ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন। 

দণ্ডপ্রাপ্তরা হলেন- নাজমুল হাসান, পারভেজ মিয়া রাকিব হোসেন।     

এ বিষয়ে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নুরুল আমিন জানান, কৃষিজমি, পুকুর, টিলা থেকে মাটি কেটে নিয়ে বিভিন্ন ইট ভাটায় সরবরাহের সময় এলাকাবাসীর সহযোগিতায় ৯ টি ড্রাম ট্রাক জব্দ করা হয় এবং মাটি ব্যবসায়ী তিনজনকে এক লাখ দশ হাজার টাকা জরিমানা করা হয়। 

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft