গোয়াইনঘাটে পানিতে ডুবে শিশুর মৃত্যু
গোয়াইনঘাট (সিলেট) সংবাদদাতা
প্রকাশ: সোমবার, ১৮ নভেম্বর, ২০২৪, ১০:৪১ পিএম

সিলেটের গোয়াইনঘাটে পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে। নিহত মিম আক্তার (২) উপজেলার টুকইর যথনাথা গ্রামের আলী হোসেনের মেয়ে। 

আজ সোমবার (১৮ নভেম্বর) দুপুরে উপজেলার রুস্তমপুর ইউনিয়নের টুকইর যথনাথা গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, শিশু মিম দুপুরে খেলতে গিয়ে সবার আড়ালে বাড়ির পাশের ডোবায় পানিতে পড়ে যায়। স্বজনরা ডোবার পানি থেকে তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে। পরে তাকে গোয়াইনঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মিমকে মৃত ঘোষণা করেন।

সংবাদ পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে লাশের সুরৎহাল রিপোর্ট প্রস্তুত করে।

গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরকার তোফায়েল আহমেদ জানান, শিশুটির মৃত্যুর খবর আমরা পেয়েছি। বাড়ির পাশের ডুবায় খেলতে গিয়ে পানিতে পড়ে তার মৃত্যু হয়। পরবর্তী আইনগত কার্যক্রম চলমান আছে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft