রৌমারী সীমান্তে ভারতীয় কসমেটিক উদ্ধার
রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১৮ নভেম্বর, ২০২৪, ১০:১৪ পিএম

রৌমারী সীমান্তে বিপুল পরিমান ভারতীয় সিটি গোল্ডের গহনা ও কসমেটিক সামগ্রি আটক করেছে বিজিবি। গতকাল রোববার ভোরে নতুনবন্দর সীমান্তের ১০৬৪/৪ মেইন পিলারের নিটক থেকে এসব আটক করা হয়। 

এসময় বিজিবি’র উপস্থিতি টের পেয়ে চোরাকারবারীরা পালিয়ে যেতে সক্ষম হয়।

জামালপুর-৩৫ বিজিবি’র ব্যাটালিয়ন কমান্ডার লে. কর্ণেল হাসানুর রহমান পিএসসি (পদাতিক) জানান, গোপন সংবাদের ভিত্তিতে রৌমারীস্থ বাংলাবাজার বিওপি’র সুবেদার সাইফুল ইসলামের নেতৃত্বে ৬ জনের একটি টহলদল মালামালগুলো আটক করেন। তার মধ্যে ছিল সিটি গোল্ডের চুরি, কানের দুল, মেহেদি, লিপস্টিক, পারফিউম, সেপ্টিপিনসহ বিভিন্ন প্রকার সাবান। প্রতিটি পণ্যই ভারতীয় একাধিক কোম্পানীর ও বিপুল পরিমানের। 

তিনি বলেন, চোরাই পথে ভারতীয় এসব পণ্য আমদানি হলে আমাদের দেশের কোম্পানীগুলো ক্ষতিগ্রস্থ হবে। তাই আমরা শক্তহাতে এ সকল চোরাচালন দমন করছি।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft