শেরপুরে সাড়ে ১৩ কেজি গাঁজাসহ আটক ২
নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১১ নভেম্বর, ২০২৪, ১১:১০ পিএম

যৌথ বাহিনীর অভিযানে শেরপুরের নালিতাবাড়ীতে সাড়ে তেরো কেজি গাঁজাসহ আইনাল হক ও জুয়েল হোসেন নামে দুইজনকে আটক করা হয়েছে।

গতকাল রোববার রাতে সেনাবাহিনীর সহযোগিতায় উপজেলার পাচগাও এলাকায় এই অভিযান পরিচালনা করে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

সূত্র জানায়, রোববার রাতে গোপন সংবাদের ভিত্তিতে পাচগাও এলাকায় অভিযান চালায় যৌথ বাহিনী। ওই এলাকার একটি বাড়ি থেকে লুকিয়ে রাখা সাড়ে ১৩ কেজি গাঁজা জব্দ করা হয়। এসময় একই এলাকার আইনাল ও জুয়েল নামে দুইজনকে আটক করা হয়। জব্দকৃত গাঁজার মূল্য প্রায় ৪ লক্ষ টাকা।

আটককৃতদের বিরুদ্ধে নালিতাবাড়ী থানায় মামলা দায়েরের পর আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক ফয়সাল মাহমুদ।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft