কাশিয়ানীতে রংমিস্ত্রিকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা
কাশিয়ানী প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ৫ নভেম্বর, ২০২৪, ৫:৩১ পিএম

গোপালগঞ্জের কাশিয়ানীতে নামাজ পড়তে যাওয়ার পথে আব্দুল কুদ্দুস শেখ (৬৫) নামে এক রং মিস্ত্রিকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। 

আজ মঙ্গলবার (৫ নভেম্বর) ভোরে কাশিয়ানী উপজেলার রাজপাট গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহত কুদ্দুস শেখ ওই গ্রামের মৃত হাসেম শেখের ছেলে।

নিহতের মেয়ে নিলুফা বেগম জানান, প্রতিদিনের মতো মঙ্গলবারও দক্ষিণপাড়া মার্কাজ মসজিদে ফজরের নামাজ পড়ার উদ্দেশ্য বাড়ি থেকে বের হন কুদ্দুস। পথিমধ্যে কামাল শেখের পুকুর পাড়ে পৌঁছালে আগে থেকে ওত পেতে থাকা দুর্বৃত্তরা তাকে এলোপাথাড়ি কুপিয়ে পানির মধ্যে ফেলে রেখে যায়। এসময় কুদ্দুসের চিৎকারে প্রতিবেশীরা গিয়ে তাকে পড়ে থাকতে দেখে পরিবারের সদস্যদের খবর দেয়। পরে তাকে উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মনজুরুল করিম তাকে মৃত ঘোষণা করেন।

নিলুফা আরও জানান, ঘটনাস্থল থেকে একটি ছুরি, একটি জ্যাকেট ও দুই জোড়া স্যান্ডেল উদ্ধার করা হয়েছে।

কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিউদ্দিন খান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়েছে। কে বা কারা হত্যা করেছে তা তদন্তে বেরিয়ে আসবে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft