প্রবাসী আয়ের শীর্ষে যুক্তরাষ্ট্র
অনলাইন ডেস্ক:
প্রকাশ: সোমবার, ৭ অক্টোবর, ২০২৪, ৪:৩২ পিএম আপডেট: ০৭.১০.২০২৪ ৯:০২ পিএম

সংযুক্ত আরব আমিরাতকে পেছনে ফেলে চলতি বছরের সেপ্টেম্বর মাসে প্রবাসী আয় প্রেরণকারী শীর্ষ দেশ এখন মার্কিন যুক্তরাষ্ট্র। বিদায়ী সেপ্টেম্বরে যুক্তরাষ্ট্র থেকে সবচেয়ে বেশি দেশে প্রবাসী আয় এসেছে। 

তার আগের আগস্টে প্রবাসী আয় প্রেরণকারী দেশগুলোর মধ্যে যুক্তরাষ্ট্র ছিল দ্বিতীয় অবস্থানে। সেখান আগস্টে সংযুক্ত আরব আমিরাত ছিল প্রথম অবস্থানে। 

প্রবাসী আয়ের বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ প্রতিবেদন থেকে এ তথ্য পাওয়া গেছে।

চলতি বছরের সেপ্টেম্বরে দেশে এসেছে ২৪০ কোটি ৪৭ লাখ ৯০ হাজার মার্কিন ডলার রেমিট্যান্স। এর মধ্যে সবচেয়ে বেশি রেমিট্যান্স এসেছে যুক্তরাষ্ট্র থেকে। এছাড়া শীর্ষ ১০ দেশের তালিকায় রয়েছে সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব, মালয়েশিয়া, যুক্তরাজ্য, ইতালি, কুয়েত, ওমান, কাতার ও সিঙ্গাপুর।

প্রতিবেদনে বলা হয়, গত সেপ্টেম্বরে যুক্তরাষ্ট্রের প্রবাসীরা সবচেয়ে বেশি রেমিট্যান্স দেশে পাঠিয়েছেন। দেশটি থেকে রেমিট্যান্স এসেছে ৩৮ কোটি ৭৯ লাখ ৫০ হাজার মার্কিন ডলার। যেখানে গত আগস্টে রেমিট্যান্স এসেছিল ২৯ কোটি ৩৪ লাখ ৭০ হাজার মার্কিন ডলার। অপরদিক গত সেপ্টেম্বরে দ্বিতীয় সর্বোচ্চ ৩৬ কোটি ১৭ লাখ ৮০ হাজার ডলার রেমিট্যান্স এসেছে সংযুক্ত আরব আমিরাত থেকে। যেখানে গত আগস্টে রেমিট্যান্স এসেছিল ৩৩ কোটি ৭৭ লাখ ৬০ হাজার ডলার।

এছাড়া গত সেপ্টেম্বরে  সৌদি আরব, মালয়েশিয়া, যুক্তরাজ্য, ইতালি, কুয়েত, ওমান, কাতার ও সিঙ্গাপুর থেকে যথাক্রমে রেমিট্যান্স এসেছে ৩৪ কোটি ৫৪ লাখ ৬০ হাজার ডলার, ২৩ কোটি ৭১ লাখ ৭০ হাজার ডলার, ২০ কোটি ৫৬ লাখ ৫০ হাজার ডলার, ১৪ কোটি ৫৭ লাখ ৬০ হাজার, ১১ কোটি ৩১ লাখ ৬০ হাজার ডলার, আট কোটি ৮৬ লাখ ৭০ হাজার ডলার ও আট কোটি ৩৬ লাখ ২০ হাজার মার্কিন ডলার।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  অর্থনীতি   প্রবাসী আয়   যুক্তরাষ্ট্র  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft