সেতু বিভাগের সচিব হলেন ফাহিমুল ইসলাম
অনলাইন ডেস্ক:
প্রকাশ: সোমবার, ৭ অক্টোবর, ২০২৪, ৪:২৯ পিএম

প্রশাসনে রদবদলের ধারাবাহিকতায় সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের অতিরিক্ত সচিব মো. ফাহিমুল ইসলামকে পদন্নোতি দিয়ে সেতু বিভাগের সচিব করেছে অন্তর্বর্তী সরকার।

আজ সোমবার (৭ অক্টোবর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়। সেখানে ফাহিমুল ইসলামকে সেতু বিভাগের সচিবের দায়িত্ব দেওয়ার পাশাপাশি বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক করা হয়েছে।

সেতু বিভাগের সিনিয়র সচিব মো. মনজুর হোসেনকে গত ১৮ সেপ্টেম্বর বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছিল।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft