গোপালগঞ্জে বাস-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ১, আহত ৫
গোপালগঞ্জ প্রতিনিধি:
প্রকাশ: শুক্রবার, ২৩ আগস্ট, ২০২৪, ৯:৩২ পিএম আপডেট: ২৩.০৮.২০২৪ ৯:৪৫ পিএম

গোপালগঞ্জের সদর উপজেলার পাথালিয়া এলাকায় ঢাকা-খুলনা মহাসড়কের উপর যাত্রীবাহি বাসের সঙ্গে মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে ১ জন নিহত ও ৫ জন আহত হয়েছেন।

আজ শুক্রবার (২৩ আগস্ট) বেলা ১২টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কে ওই দুর্ঘটনা ঘটে। হতাহতরা সবাই মাইক্রোবাস ও বাসের যাত্রী বলে জানা গেছে। 

গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত মো: আনিচুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঢাকা থেকে যাত্রীবাহী মাইক্রোবাসটি খুলনার দিকে যাচ্ছিল।  বিপরীতমুখী খান পরিবহনের যাত্রীবাহী বাসটি ঘটনাস্থলে আসার পর মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে মাইক্রোবাসের চালক নিহত হন। তবে নিহতের নাম জানা যায়নি। দূর্ঘটনায় আহত হন মাইক্রোবাসের অপর ৩ জন ও বাসের ২ জন যাত্রী। এ ঘটনায় প্রায় এক ঘণ্টা ঢাকা-খুলনা মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ ছিল। সংঘর্ষে মাইক্রোবাসটি দুমড়ে মুচড়ে যায়।

আহতদের গোপালগঞ্জ ২৫০ শয্যা বেড হাসপাতালে চিকিৎসার জন্য নেয়া হয়। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ ২৫০ বেড হাসপাতালের মর্গে প্রেরন করা হয়েছে। 

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft