ফরিদপুরে যুবলীগ নেতার বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ
ফরিদপুর প্রতিনিধি:
প্রকাশ: শুক্রবার, ২৩ আগস্ট, ২০২৪, ৯:২৬ পিএম

ফরিদপুরে আওয়ামী লীগের দাপট দেখিয়ে জেলা যুবলীগ নেতা এ্যডভোকেট  স্বপন কুমার পাল নিরীহ লোকদের জমি দখল করে ইটভাটা নির্মাণ, চাঁদাবাজি, অর্থ আত্মসাৎ ও মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

আজ শুক্রবার সকাল সাড়ে ১০ টার দিকে  ফরিদপুর সদর উপজেলার মাচ্চর ইউনিয়নের পাচ্চর গ্রামে ভুক্তভোগী স্থানীয় এলাকাবাসীর ব্যানারে এই মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। এ সময় ভুক্তভোগী পলাশ মোল্লা, দেলোয়ার মোল্লা, সাইফুল বিশ্বাস, জালাল মোল্লা, জাহিদ শেখসহ কয়েক শত মানুষ উপস্থিত ছিলেন।

মানববন্ধন চলাকালে গ্রাম বাসী অভিযোগ করে বলেন, যুবলীগ নেতা এ্যডভোকেট স্বপন কুমার পাল এলাকার নিরীহ লোকদের জমি দখল করে ইটভাটা নির্মাণ করেছেন। একই সাথে চাঁদাবাজি ও অর্থ আত্মসাৎ সহ এলাকার মানুষদের নামে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছেন দীর্ঘদিন যাবৎ। বর্তমান স্বৈরাচার সরকারের পতন হলেও তার দাপট এখনো কমেনি এ্যডভোকেট  স্বপন কুমার পালের। উল্টো তিনি এলাকাবাসীকে হুমকি ধামকি দিয়ে ভয় ভীতি দেখিয়ে যাচ্ছেন। তার হাত থেকে বাঁচতে প্রশাসনের কাছে সার্বিক সহযোগিতা কামনা করেছেন এলাকার নিরীহ ভুক্তভোগী মানুষ।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft