চাঁপাইনবাবগঞ্জে ট্রাক উল্টে দুইজন নিহত
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ২৩ আগস্ট, ২০২৪, ৫:৪১ পিএম

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে সিমেন্টবোঝাই  ট্রাক উল্টে দুইজনের মৃত্যু হয়েছে। শুক্রবার সকাল সোয়া ১০টার দিকে উপজেলার দাইপুকুরিয়া ইউনিয়নের সোনাপুরে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- শিবগঞ্জ উপজেলার পিরোজপুরের ইদ্রিস আলীর ছেলে মো. ফানু আলী  ও হেরাস আলীর ছেলে আব্দুর রাজ্জাক খুদু।
 
শিবগঞ্জ থানার ওসি সাজ্জাদ হোসেন ও ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত স্টেশন অফিসার কাদেরী কিবরিয়া জানান, শিবগঞ্জের পিরোজপুর থেকে সিমেন্টবোঝাই একটি ট্রাক বারিকবাজার যাচ্ছিল। এসময় সোনাপুরে নিয়ন্ত্রন হারিয়ে ট্রাকটি উল্টে সড়কের পাশে জলাধারে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই মারা যান ফানু ও রাজ্জাক। তারা দুজনেই শ্রমিক হিসেবে কাজ করতেন। দুর্ঘটনায় আরো চার শ্রমিক সামান্য আহত হয়েছেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে নিহতদের মরদেহ উদ্ধার করে। 

ওসি জানান, আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
 

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft