ইন্দুরকানীতে মাছ শিকারে গিয়ে জেলে নিখোঁজ
পিরোজপুর প্রতিনিধি:
প্রকাশ: শুক্রবার, ২৬ জুলাই, ২০২৪, ৬:১৩ পিএম

পিরোজপুরের ইন্দুরকানীতে মাছ শিকারে গিয়ে ১ জেলে নিখোঁজ রয়েছে। বৃহস্পতিবার উপজেলার দক্ষিণ চন্ডিপুর এলাকার মো. আল আমীন মৃধা (৪৫) নিজ এলাকার নদীতে মাছ শিকার করতে গিয়ে নিখোঁজ হয়। 

স্থানীয়রা জানায়, আল-আমিন প্রায়ই ঝাঁকি জাল নিয়ে পানগুছি নদীতে মাছ শিকার করত। গতকাল বৃহস্পতিবার রাত ৯টায় প্রতিদিনের মতো মাছ শিকারে গেলে অদ্যাবধি সে ফিরে আসে নাই।

স্বজনরা জানায়, নিখোঁজের পর থেকে আমরা বিভিন্ন স্থানে তাকে খোঁজা খুঁজি করি। ট্রলার নিয়ে লোকজন নদীর বিভিন্ন প্রান্তে খোঁজ করছে। কিন্তু তার কোন সন্ধান পাওয়া যায় নাই। 

ইন্দুরকানী থানার অফিসার ইনচার্জ মো. কামরুজ্জামান তালুকদার জানায়, আল-আমিন নিখোঁজের ব্যাপারে থানায় এখনো কোন সংবাদ দেওয়া হয় নাই।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft