গাংনী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক গ্রেপ্তার
মেহেরপুর প্রতিনিধি:
প্রকাশ: শুক্রবার, ২৬ জুলাই, ২০২৪, ৬:০৮ পিএম

মেহেরপুরের গাংনী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান বাবলুকে (৫৮) গ্রেপ্তার করেছে পুলিশ। আজ শুক্রবার (২৬ জুলাই) সকাল ৯ টার দিকে গাংনী থানা পুলিশ তার বাড়ির পাশের একটি দোকান থেকে তাকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃত আসামি আসাদুজ্জামান বাবলু গাংনী শহরের চৌগাছার বাসিন্দা। তিনি সাহারবাটি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান।

গাংনী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম জানান, কয়েক মাস আগে নাশকতার একটি মামলার আসামি হিসেবে তাকে গ্রেপ্তার করা হয়েছে। ওই মামলার সন্দিগ্ধ আসামি হিসেবে তাকে মেহেরপুর আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft