ঢাকার ৮ থানার ওসি বদলি
অনলাইন ডেস্ক
প্রকাশ: বুধবার, ২৪ জুলাই, ২০২৪, ২:০৫ পিএম

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) আট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) বদলি করা হয়েছে। সোমবার (২২ জুলাই) পুলিশ সদর দপ্তর থেকে বদলির এই আদেশ দেয়া হয়।

বদলি হওয়া ওসিরা হচ্ছেন- ধানমন্ডি থানার পারভেজ ইসলাম, মোহাম্মদপুর থানার মাহফুজুল হক ভূঁইয়া, খিলক্ষেত থানার হুমায়ন কবির, কাফরুল থানার ফারুকুল আলম, দারুস সালাম থানার সিদ্দিকুর রহমান, তুরাগ থানার শেখ সাদিক, দক্ষিণখান থানার আমিনুল বাশার ও কামরাঙ্গীরচর থানার শাকের মোহাম্মদ জুবায়ের।

পুলিশ সদর দপ্তরের পক্ষ থেকে গণমাধ্যমকে জানানো হয়, এটা নিয়মিত বদলির অংশ।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft