ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর
অনলাইন ডেস্ক
প্রকাশ: বুধবার, ২৪ জুলাই, ২০২৪, ২:০১ পিএম

আজ বুধবার (২৪ জুলাই) সকাল ৯টায় দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে জানা গেছে, বঙ্গোপসাগর এলাকায় সৃষ্ট লঘুচাপটি মৌসুমি বায়ুর সঙ্গে একীভূত হওয়ায় চার বিভাগের বিভিন্ন জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

এতে বলা হয়েছে, পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর ও এর পাশে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় সৃষ্ট লঘুচাপটি মৌসুমি বায়ুর সঙ্গে একীভূত হয়ে গেছে। এর প্রভাবে বুধবার সকাল থেকে পরবর্তী ২৪ ঘণ্টা দেশের বিভিন্ন এলাকায় মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে।

পূর্বাভাসে বলা হয়েছে, উপকূলীয় এলাকা খুলনা, বরিশাল ও চট্টগ্রাম এবং দেশের পূর্বাঞ্চলীয় বিভাগ সিলেটের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে।

এছাড়া এই বিভাগগুলোর অধিকাংশ জায়গায়, রাজধানী ঢাকা ও ময়মনসিংহ বিভাগের অনেক জায়গায় এবং রংপুর ও রাজশাহী বিভাগের কিছু কিছু জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  জাতীয়   আবহাওয়া   বৃষ্টি  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft