মাদারীপুরে আগুনে পুড়লো খামারির ১৩ গরু ও সাড়ে ৩ হাজার মুরগি
মাদারীপুর প্রতিনিধি:
প্রকাশ: বুধবার, ১২ জুন, ২০২৪, ৮:২৮ পিএম

মাদারীপুরের শিবচরে খামারে আগুন লেগে ১৩টি কোরবানির গরু পুড়ে ছাই হয়ে গেছে।এসময় একই সাথে সাড়ে ৩ হাজার মুরগিও পুড়ে গেছে।

গতকাল মঙ্গলবার (১২ জুন) দিবাগত রাত ৩টার দিকে উপজেলার উমেদপুর ইউনিয়নের কালিখোলা এলাকার মিলন মুন্সির খামারে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

শিবচর থানার ওসি সুব্রত গোলদার বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয়রা জানান, গরুর খামারে প্রথমে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।এসময় ওই খামারে ১৪টি গরু বাধা ছিল। আগুন টের পেয়ে রশি কেটে দিলে একটি গরু ছুটে বের হয়ে যায়। কিন্তু মুহূর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়লে খামারে থাকা বাকি ১৩টি গরু পুড়ে যায়। আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় পাশের খামারের আরও সাড়ে ৩ হাজার মুরগিও পুড়ে মারা গেছে।

খামারের মালিক মিলন মুন্সি বলেন, গত বছর গরুগুলো কিনেছি। এ বছর কোরবানিতে বিক্রি করার জন্য গরুগুলো প্রস্তুত করা হয়েছিল। আমি অনেক কষ্ট করে তিলতিল করে গরুগুলোকে লালন পালন করেছি।বুধবার বিভিন্ন গরুর হাটে গরুগুলোকে বিক্রির জন্য নেওয়ার কথা ছিল। কিন্তু রাতেই অগ্নিকাণ্ডে আমার গরুর খামারের ১৩টি গরু এবং পাশে মুরগির খামারে প্রায় সাড়ে তিন হাজার মুরগি পুড়ে মারা গেছে।

ওসি সুব্রত গোলদার বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft