আত্রাইয়ে এসএসসিতে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা
আত্রাই (নওগাঁ) প্রতিনিধি:
প্রকাশ: বুধবার, ১২ জুন, ২০২৪, ৭:৪৬ পিএম

নওগাঁর আত্রাইয়ে উপজেলা প্রশাসনের আয়োজনে আজ বুধবার (১২ জুন) সকাল ১১টায় উপজেলা অডিটরিয়াম হলরুমে এসএসসি/সমমান সমমান পরীক্ষা-২০২৪ এর জিপিএ-৫ প্রাপ্ত ২২৮ জন কৃতি ছাত্র-ছাত্রীদের সংবর্ধনা দেওয়া হয়েছে।

উপজেলা নির্বাহী অফিসার সঞ্চিতা বিশ্বাস এর সভাপতিত্বে উপজেলা একাডেমিক সুপার ভাইজার প্রদীপ কুমার সরকার এর সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন

নওগাঁ-০৬ (আত্রাই-রাণীনগর) স্থানীয় সংসদ সদস্য এ্যাড. মো. ওমর ফারুক সুমন।বিশেষ অতিথি ছিলেন জেলা শিক্ষা অফিসার নওগা মো. লুৎফর রহমান।

এসময় উপস্থিত ছিলেন প্রধান শিক্ষক প্রান বল্লভ মন্ডল, মো. আব্দুল জলিল, মো. এমদাদুল আকন্দ সরকার, মো. মাহবুবুর রহমান, মো. বেলাল হোসেন, মো. রফিকুল ইসলাম, আনিসুর রহমান প্রমুখ।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft