ব্রাহ্মণবাড়িয়ায় বজ্রপাতে প্রান গেলো প্রবাসীর
নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি:
প্রকাশ: সোমবার, ১০ জুন, ২০২৪, ৬:৫৯ পিএম

হাতে বিয়ের মেহেদির রং শুকানোর আগেই বজ্রপাতের আঘাতে মো. সোহাগ মিয়া (২৮) নামে এক প্রবাসী যুবকের মৃত্যু হয়েছে। 

আজ সোমবার দুপুরে আশুগঞ্জ উপজেলার লালপুর চরে এ দুর্ঘটনা ঘটে। নিহত সোহাগ ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের সাতঘরহাটি গ্রামের সালাম মিয়ার ছেলে।

স্থানীয়রা জানান, সৌদি আরব প্রবাসী সোহাগ মিয়া ছুটিতে দেশে এসে গত ১০ মার্চ ব্রাহ্মণবাড়িয়া সদরের মধ্যে পাড়ার মনা মিয়ার কন্যা বন্যা বেগমকে বিয়ে করেন। আজ দুপুরে নিজেদের কয়েকটি মহিষকে ঘাস খাওয়ানোর জন্য নবীনগর উপজেলার বাইশমোজা বাজারের পার্শ্ববর্তী লালপুর চরে নিয়ে যায়, এসময় ঝড়বৃষ্টির কবলে পরে বজ্রপাতের আঘাতে ঘটনাস্থলেই মারা যায় সোহাগ। বৃষ্টি থাকায় আশপাশে কোন লোকজন ছিলো না। বৃষ্টি শেষে লোকজনের চলাচল শুরু হলে সোহাগের মৃতদেহ দেখতে পেয়ে তার লাশ উদ্ধার করে বাড়িতে নিয়ে যায়। নিহতদের চাচা স্বপন মিয়া জানান, বজ্রপাতের আঘাতে আমার ভাতিজা মারা গেছে। খবর পেয়ে লালপুর চর থেকে তার মরদেহ উদ্ধার করে বাড়িতে নিয়ে এসেছি। 

নবীনগর থানার এসআই আশরাফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহতের শরীর বজ্রপাতের আঘাতে জ্বলসে গেছে। নিহতের পরিবার থেকে কোন অভিযোগ না থাকায় লাশ পরিবারের লোকজনের কাছে বুঝিয়ে দেওয়া হয়েছে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft