ঘর থেকে বের করে দেওয়ায় স্ত্রী-সন্তানদের বিরুদ্ধে পিতার সংবাদ সম্মেলন
মেহেরপুর প্রতিনিধি:
প্রকাশ: সোমবার, ১০ জুন, ২০২৪, ৬:৫৪ পিএম

ঘর থেকে বের করে দেওয়া ও জোরপূর্বক বাড়ি দখলের অভিযোগ এনে স্ত্রী, সন্তান ও কয়েকজন আত্মীয়র বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেেেছ ফজলুল হক জসিম (৭০) নামের এক বৃদ্ধ। 

আজ সোমবার দুপুরের দিকে মেহেরপুরে জেলা প্রেসক্লাবে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। 

অভিযুক্তরা হলেন, ফজলুল হক জসিমের স্ত্রী মোছাঃ জাহানারা বেগম, ছেলে এনামুল, আত্ময়ী আজিল হকের ছেলে সিরাজুল, রাসেদুল, সত্তরের ছেলে শাহাবুদ্দিন ওরফে বাদাম আইব মন্ডলের ছেলে জিনা। 

ভুক্তভূগী ফজলুল হক জসিম লিখিত বক্তব্যে বলেন, আমার স্ত্রী ও ছেলে একই বাড়িতে বসবাস করি। আমার স্ত্রীর ভবিষ্যতের কথা চিন্তা করে তার নামে বাড়ির ১০ কাঠা জমি লিখে দিই এবং কিছু জমি আমরা নামে রেখে দিই। বর্তমানে আমার স্ত্রী ও আমার ছেলে বাকি জমি তাদের নামে লিখে দিতে বলে। জমি তাদের নামে লিখে না দেওয়ায় তারা প্রায়ই আমাকে অকথ্য ভাষায় গালাগালি, মারধর ও বিভিন্ন প্রকার ভয়-ভীতি দেখায়। তারা আমাকে বাড়ি থেকে বের করে দিয়ে এখন বাড়ি দখলের পায়তারা করছে। গত ২৪ মে রাত দেড়টার দিকে উপরোক্ত অভিযুক্তদের সহায়তায় আমার ছেলে আমাকে মেরে ফেলার উদ্দেশ্যে আমি ঘুমিয়ে থাকা অবস্থায় আমাকে দড়ি দিয়ে বেধে সকলে মিলে লাঠি দিয়ে পিটিয়ে শরীরের বিভিন্ন স্থানে জখম করে। পরে আমার আত্মচিৎকারে এলাকার লোকজন ছুটে এলে তারা আমাকে ফেলে রেখে বিভিন্ন প্রকার ভয়-ভীতি ও খুনের হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft