কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে আগুন
অনলাইন ডেস্ক:
প্রকাশ: শুক্রবার, ২৪ মে, ২০২৪, ৩:০১ পিএম

আজ শুক্রবার বেলা ১১টার দিকে কক্সবাজারের উখিয়ায় বালুখালী ১৩ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে আগুন লাগার ঘটনা ঘটেছে। ইতিমধ্যে আগুন ভয়াবহ আকার ধারণ করেছে। এ অগ্নিকাণ্ডের কারন এখনো খুজে পাওয়া যায়নি।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১৩টি ইউনিট ঘটনাস্থলে আগুন নেভাতে কাজ করছে। এ তথ্য নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক অতীশ চাকমা।

তিনি জানান, ঘণ্টাখানেক চেষ্টার পর আগুন সহনীয় পর্যায়ে চলে আসে। ততক্ষণে রোহিঙ্গাদের শত শত ঘর ও সেবা সংস্থার বেশ কিছু স্থাপনা পুড়ে যায়।

অতীশ চাকমা জানান, এখনও আগুন আছে, তবে তা সহনীয় পর্যায়ে। তবে কতো সংখ্যক স্থাপনা পুড়েছে তার সঠিক হিসাব এখনই বলা যাচ্ছে না। আগুন নেভাতে গিয়ে একজন ফায়ার ফাইটার আহত হয়েছেন। 

এদিকে কয়েখজন রোহিঙ্গা জানিয়েছেন, এনজিও সংস্থা তিতাসের একটি স্থাপনা থেকে প্রথম আগুন দেখা গেছে। 

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  আগুন   কক্সবাজার   রোহিঙ্গা ক্যাম্প  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft