আখাউড়ায় দু’টি মোটর সাইকেল উদ্ধার, গ্রেপ্তার ১
আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২৩ মে, ২০২৪, ১০:৪১ পিএম

ঢাকার উত্তরা এলাকা থেকে চুরি হওয়া দু’টি মোটর সাইকেল উদ্ধারসহ একজনকে গ্রেপ্তার করা হয়েছে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায়। গতকাল বুধবার বিকেলে পৌর এলাকার রাধানগর কলেজপাড়া থেকে গ্রেপ্তার হওয়া রাব্বি মিয়া নামে ওই চোরের বাড়ি থেকে এসব মোটর সাইকেল উদ্ধার করা হয়। রাব্বি মিয়া কলেজ পাড়া'র নোয়ার আলীর ছেলে।

আখাউড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নূরে আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। 

তিনি জানান, উত্তরা থানা পুলিশ স্থানীয় পুলিশের সহযোগিতা নিয়ে রাব্বির বাড়ি থেকে দু’টি মোটর সাইকেল উদ্ধার করে। এ সময় গ্রেপ্তার হওয়া রাব্বিকে ঢাকায় নিয়ে যাওয়া হয়। রাব্বি মোটর সাইকেল চুরি করে এনে পল্লী বিদ্যুৎ এলাকার একটি গ্যারেজে যন্ত্রাংশ বিক্রি করে দিতো। 

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  গ্রেপ্তার   ব্রাহ্মণবাড়িয়া  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft