৫ ইলেকট্রোলাইট ড্রিংকস কোম্পানির মালিকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি
অনলাইন ডেস্ক:
প্রকাশ: মঙ্গলবার, ১৪ মে, ২০২৪, ১:২১ পিএম

মানবদেহের জন্য ক্ষতিকর অনুমোদনহীন এমন পাঁচটি ইলেকট্রোলাইট ড্রিংকস কোম্পানির মালিককে তলব করেছেন আদালত। ড্রিংকসগুলো হলো এসএমসি প্লাস, প্রাণের এক্টিভ, ব্রুভানা, রিচার্জ এবং টারবো।

আজ মঙ্গলবার (১৪ মে) হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ এ আদেশ দেন। সেই সঙ্গে পাঁচটি কোম্পানির মালিককে আগামী ৫, ৬ এবং ৯ জুন আদালতে উপস্থিত হয়ে ব্যাখ্যা দিতে বলা হয়েছে। এগুলো ওষুধ নাকি এনার্জি ড্রিংকস, সে বিষয়ে তারা ব্যাখ্যা দেবেন।

এর আগে, মঙ্গলবার সকালে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের ক্ষমতাপ্রাপ্ত নিরাপদ খাদ্য পরিদর্শক মো. কামরুল হোসেন বিশুদ্ধ খাদ্য আদালতে এ মামলা দায়ের করেন।

উল্লিখিত পানীয়র একটিরও অনুমোদন নেই জানিয়ে কামরুল হোসেন বলেন, ওষুধ প্রশাসনও বলতে পারে না এগুলো ওষুধ না ড্রিংকস। এগুলোর আবার বিজ্ঞাপনও চলছে; নিরাপদ খাদ্য আইন অনুযায়ী যা অপরাধ। আমরা বিজ্ঞাপন প্রচার বন্ধ করতে বললেও কোনো কোম্পানি শোনেনি। কাজেই এদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  জাতীয়   অপরাধ   গ্রেপ্তারি পরোয়ানা  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft