১ জুন পর্যন্ত জেলের বাইরে থাকবেন কেজরিওয়াল
প্রকাশ: শুক্রবার, ১০ মে, ২০২৪, ৪:১৮ পিএম

ভারতের দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে শুক্রবার অন্তর্বর্তী জামিন দিলেন দেশটির সুপ্রিম কোর্ট। ভারতীয় গণমাধ্যম আনন্দবাজার পত্রিকা এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, ১ জুন লোকসভা ভোটের শেষ দফা পর্যন্ত জেলের বাইরে থাকবেন আম আদমি পার্টির (আপ) প্রধান। দিল্লির আবগারি দুর্নীতিকাণ্ডে গত ২১ মার্চ তাকে গ্রেপ্তার করেছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)।

সেই থেকে তিহারে বন্দি কেজরিওয়াল। সুপ্রিম কোর্ট জানিয়েছেন, ২ জুন তাকে কারা কর্তৃপক্ষের কাছে আত্মসমর্পণ করতে হবে।
শীর্ষ আদালত জানিয়েছেন, শুক্রবারই জেল থেকে বের হতে পারবেন কেজরিওয়াল। এই খবর পেয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে নিজের খুশি হওয়ার কথা জানিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft