এক ইঞ্চি জমিও অনাবাদি রাখবেন না: প্রধানমন্ত্রী
প্রকাশ: শুক্রবার, ১০ মে, ২০২৪, ৪:১৫ পিএম আপডেট: ১০.০৫.২০২৪ ৪:১৬ পিএম

এক ইঞ্চি জমিও অনাবাদি না রাখতে সবার প্রতি আবারও আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গণভবনেও চাষাবাদ হচ্ছে জানিয়ে সরকারপ্রধান বলেছেন, তার নির্বাচনী এলাকা কোটালিপাড়া ও টুঙ্গিপাড়ার সব অনাবাদি জমি উৎপাদনের আওতায় নিয়ে আসা হবে।

শুক্রবার (১০ মে) গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ‘একটি বাড়ি একটি খামার’ কর্মসূচির আওতায় এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

দারিদ্য থেকে তৃণমূলের মানুষকে মুক্তি দিতেই প্রথমবার ক্ষমতায় এসে আওয়ামী লীগ সরকার সমবায়ের ওপর জোর দেয় জানিয়ে শেখ হাসিনা বলেন, দেশের সব পর্যায়ে সমবায় পদ্ধতি ছড়িয়ে দিতে হবে। জনগণকে সাথে নিয়ে খাদ্য নিশ্চয়তা, আর্থ -সামাজিক উন্নয়ন নিশ্চিত করাই সরকারের লক্ষ্য।

সরকারপ্রধান বলেন, কৃষি উৎপাদন বাড়াতে সমবায়ভিত্তিক কৃষির ওপর জোর দিয়েছিলেন বঙ্গবন্ধু। সবুজ বিপ্লবের মাধ্যমে পরিবর্তনও আনতে চেয়েছিলেন। কিন্তু তাঁর হত্যাকাণ্ডের মধ্য দিয়ে সে প্রচেষ্টা থেমে যায়।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft