জাইমার নতুন গান ‘স্বপ্ন’
প্রকাশ: বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪, ৮:২১ পিএম

কণ্ঠশিল্পী জাইমা কিশয়ার আজিজের কণ্ঠে প্রকাশ হয়ছে ‘স্বপ্ন’ শিরোনামের একটি গানের মিউজিক ভিডিও। গানটির কথা ও সুর করেছেন শিল্পী নিজেই। সংগীত পরিচালনা করেছেন অন্তু গোলন্দাজ।

সহকারী সংগীত পরিচালনায় ছিলেন নারায়ণ দেব লিটন। মিউজিক ভিডিওটি নির্মাণ করেছেন সাখাওয়াত সাগর। মিউজিক ভিডিওটি শিল্পী তার অফিসিয়াল ইউটিউব চ্যানেলে প্রকাশ করছেন বলে জানান। এটি জাইমার দ্বিতীয় গান।

এর আগে নিজের কথা ও সুরে ‘তোমাকেই চাই’ শিরোনামের একটি গান প্রকাশ করেন তিনি। গানটির জন্য অনেকেই তার প্রশংসা করেন।

জাইমা বলেন, প্রথম গানটির জন্য অনেকেই প্রশংসা করেছেন। তাই নতুন গান করার জন্য সাহস পেয়েছি। আশা করছি আগের গানটির মতো এটিও শ্রোতাদের ভালো লাগবে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft