সিডনিতে আবারও ছুরি হামলার ঘটনা ঘটেছে
প্রকাশ: সোমবার, ১৫ এপ্রিল, ২০২৪, ৯:১৯ পিএম

অস্ট্রেলিয়ায় সিডনির অদূরে এক গির্জায় ছুরি হামলার ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন। আজ সোমবার ওয়াকেলি অঞ্চলে এ ঘটনা ঘটে।
 
কর্মকর্তারা এক ব্যক্তিকে আটক করেছেন। তবে তাকে অজ্ঞাত কোনো স্থানে নেওয়া হয়েছে।

সিডনিতে তিনদিনে এমন ঘটনা দ্বিতীয়টি ঘটল। এর আগে, বোন্ডি অঞ্চলে একটি শপিং মলে ছয়জন নিহত হন।  

হামলার পর গির্জার বাইরে উত্তেজিত জনতা গ্রেপ্তার ব্যক্তিকে বাইরে বের করে আনার দাবি জানায়। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছিল। 

অনলাইনে ছড়িয়ে পড়া ঘটনার ভিডিওতে দেখা যায়, এক ব্যক্তি মঞ্চে দাঁড়িয়ে প্রার্থনাকারীদের সামনে ধর্মীয় আলোচনা করছিলেন। এ সময় কালো পোশাক পরা এক ব্যক্তি তার দিকে এগিয়ে হামলা চালান। 

সেখানে থাকা প্রার্থনাকারীরা চয়ে চিৎকার শুরু করেন। ভিডিওতে দেখা যায়, লোকটি যাজকের বুকে বেশ কয়েকবার ছুরিকাঘাত করেন। গির্জাটি ধর্মীয় আলোচনাটি সোশ্যাল মিডিয়া পেজে সরাসরি সম্প্রচার করছিল। হামলার উদ্দেশ্য জানা যায়নি।

গির্জার ওয়েবসাইটে দেওয়া তথ্য অনুযায়ী, ইমানুয়েল ২০০৯ সালে যাজক হন, পরে ২০১১ সালে বিশপ হন। তিনি সোশ্যাল মিডিয়ায় বেশ জনপ্রিয়। তার ধর্মীয় আলোচনার ভিডিও ক্লিপ টিকটকসহ অন্যান্য প্ল্যাটফর্মে দেখেন মিলিয়ন মিলিয়ন ব্যবহারকারী।  

পুলিশ জানিয়েছে, আহতদের জীবনের ঝুঁকি নেই। তাদের চিকিৎসা দেওয়া হচ্ছে।  

নিউ সাউথ ওয়েলস অ্যাম্বুলেন্স সার্ভিস বলছে, কমপক্ষে চারজন আহত হয়েছেন। এর মধ্যে একজনের বয়স পঞ্চাশের ঘরে। তাকে গুরুতর অবস্থায় হাসপাতালে নেওয়া হয়। ঘটনাস্থলে ১১টি অ্যাম্বুলেন্স ছিল।  

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft