নাটোরে স্ত্রী হত্যা মামলায় স্বামী গ্রেপ্তার
নাটোর প্রতিনিধি:
প্রকাশ: সোমবার, ১৫ এপ্রিল, ২০২৪, ৯:১৭ পিএম

নাটোরের সিংড়ায় স্ত্রী হত্যা মামলার পলাতক আসামি স্বামী মোঃ আজমল হোসেন (৪০)কে গ্রেপ্তার করেছে র‍্যাব-৫।

আজ সোমবার দিনগত রাত ১টার দিকে বগুড়া জেলার শাজাহানপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে। আজ সোমবার এক প্রেস বিজ্ঞপ্তিতে নাটোর র‍্যাব ক্যাম্প থেকে এ তথ্য জানানো হয়।

গ্রেপ্তারকৃত আসামি আজমল সিংড়া উপজেলার বাইগুনি গ্ৰামের মওলা শেখের ছেলে।

র‍্যাব নাটোর জানান, প্রেম করে বিয়ের চারদিন পর স্ত্রী নুপুর(৩০) কে হত্যার অভিযোগ উঠে স্বামী আজমলের বিরুদ্ধে। ওই দিন আজমলের বিরুদ্ধে হত্যা মামলা করেন নিহত নুপুরের বাবা। মামলার দায়িত্ব প্রদান করা হয় র‍্যাবকে। মামলার দায়িত্ব পাওয়ার পরেই গোয়েন্দা তথ্য ও তথ্য প্রযুক্তির মাধ্যমে ঘটনার সাথে জড়িত স্বামী আজমল হোসেনের অবস্থান সনাক্ত করা হয়। পরে রোববার(১৪ এপ্রিল) দিনগত রাত ১টার দিকে আসামি আজমলকে বগুড়া জেলার শাজাহানপুর থেকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে সিংড়া থানায় হস্তান্তর করেন।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft