সরাইলে শিশুদের ঝগড়াকে কেন্দ্র করে সংঘর্ষ
আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি:
প্রকাশ: সোমবার, ১৫ এপ্রিল, ২০২৪, ১:০৬ পিএম

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে পুকুরে গোসল করা নিয়ে দুই শিশুর মধ্যে ঝগড়ার জের ধরে গতকাল রবিবার দুপুর তেকে বিকেল নাগাদ বড়দের মধ্যে মারামারি হয়। এতে দুই পক্ষের অন্তত ১৫ জন আহত হয়েছেন। উপজেলার পানিশ্বর ইউনিয়নের টিঘর গ্রামের এ সংঘর্ষে আহতরা জেলা সদর হাসপাতাল, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও স্থানীয় ভাবে চিকিৎসা নিয়েছেন। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরে স্থানীয় পুকুরে মোল্লা বাড়ি ও বাবুর বাড়ির দুই গোষ্ঠীর দুই শিশু পুকুরে গোসল করতে যায়৷ পুকুরের ঘাটলায় দুই শিশুর মধ্যে ঝগড়া হয়। 

বিষয়টি জানতে পেরে ওই দুই শিশুর পরিবারের সদস্যরা এসে তর্কাতর্কিতে জড়িয়ে পড়েন। এরই জের ধরে ওই দুই গোষ্ঠীর লোকজন দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এর কিছুক্ষণ পর বিকেলে আবারও তারা সংঘর্ষে জড়ায়। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার পাশাপাশি দুইজনকে আটক করে থানায় নিয়ে আসে।

সরাইল থানার পরিদর্শক (তদন্ত) আ স ম আতিকুর রহমান জানান, এলাকার পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। এই ঘটনায় দুইজনকে আটক করা হয়েছে। লিখিত অভিযোগ পেলে সে অনুযায়ি ব্যবস্থা নেওয়া হবে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft