হেরেছে আর্সেনাল, শীর্ষে ম্যানচেস্টার সিটি
প্রকাশ: সোমবার, ১৫ এপ্রিল, ২০২৪, ১২:৫৬ পিএম

অ্যাস্টন ভিলার কাছে ২-০ গোলে হেরে প্রিমিয়ার লিগের পয়েন্ট টেবিলের শীর্ষে ওঠার সুযোগ হাতছাড়া হয়ে গেছে আর্সেনালের। যে কারণে টেবিলের শীর্ষে ম্যানচেস্টার সিটি।

৩২ ম্যাচে সিটি পয়েন্ট ৭৩। সমান ম্যাচে লিভারপুুল ও আর্সেনালের পয়েন্ট ৭১। গোল ব্যবধানে এগিয়ে থাকায় দ্বিতীয়স্থানে আছে আর্সেনাল।

গতকাল রোববার ম্যাচের শেষ দিকে ২ গোল হজম করেছে আর্সেনাল। সময়ের অভাবে শোধ দিতে পারেনি একটিও। ভিলার হয়ে প্রথম গোলটি করেন বদলি খেলোয়াড় লিয়ন বেইলি। ৮৪ মিনিটে গোল করে ভিলাকে লিড এনে দেন তিনি।

প্রথম গোলের ৩ মিনিট পরই ব্যবধান দিগুণ করে ভিলা। এবার আর্সেনালের জালে বল জমা করেন অলি ওয়াটকিনস (৮৭ মিনিটে)। এতে ২-০ ব্যবধানে হারে নিয়ে মাঠ ছাড়ে মিকেল আরতেতার দল।

লিগের শেষ ১২ ম্যাচের মধ্যে এই প্রথম হারের স্বাদ পেলো আর্সেনাল।

ম্যাচ হেরে আর্সেনালের কোচ আরতেতা বলেন,‘আমরা জানতাম যে এই মুহূর্তটি আসতে পারে। এখন এটি নিয়ে আমাদের কাজ করতে হবে এবং বিশ্বাস করতে হবে। সামনে কী করা যায়, সেদিকে আমাদের নজর দিতে হবে।’

তিনিও আরও বলেন, ‘এখন নেতা হিসাবে, একটি চরিত্র হিসাবে নিজেকে দাঁড় করানোর মুহূর্ত। যখন আপনি চার মাস ধরে জিতবেন এবং জিতবেন এবং জিতবেন, তখন এটি খুব খুব স্বাভাবিক সহজ। যে মুহূর্তটা এখন এসেছে।’

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft