ভোলায় ইলিশ ধরায় ২১ জেলের জেল-জরিমানা
ভোলা প্রতিনিধি:
প্রকাশ: শুক্রবার, ২২ মার্চ, ২০২৪, ৭:০৯ পিএম

ভোলার মেঘনায় নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ ধরার অপরাধে পৃথক অভিযানে ২১ জেলের জেল-জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। এদের মধ্যে ১৫ জনকে ৭ দিনের কারাদন্ড ও ৬ জনকে ১৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। 

গতকাল বৃহস্পতিবার ভোলা সদর ও তজুমদ্দিনের মেঘনা থেকে তাদেরকে আটক করা হয়। 

এ সময় জব্দ করা হয়েছে ৫ হাজার মিটার কারেন্ট জাল, ২টি পাই জাল ও ১২টি ধরা জাল। মাছ ধরার কাজে ব্যবহৃত একটি জেলে নৌকাও জব্দ করেছে অভিযান দলটি। জেলা মৎস্য কর্মকর্তা মোঃ আবুল কালাম আজাদ এ তথ্য নিশ্চিত করেছেন।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft