ইন্দোনেশিয়ায় শক্তিশালী ভূমিকম্প
প্রকাশ: শুক্রবার, ২২ মার্চ, ২০২৪, ৬:৪৭ পিএম

ইন্দোনেশিয়ার জাভা দ্বীপের কাছে ছয় দশমিক চার মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। স্থানীয় সময় শুক্রবার (২২ মার্চ) বিকেলে এ ভূমিকম্পটি আঘাত হানে।

ইউএসজিএস জানিয়েছে, স্থানীয় সময় বিকেল ৩টা ৫২ মিনিটের দিকে জাভা দ্বীপের কাছে ভূমিকম্পটি আঘাত হানে। ভূমিকম্পের গভীরতা ছিল ৮ কিলোমিটার বা ৫ মাইল।

ভূমিকম্পটির কেন্দ্রস্থল ছিল পূর্ব জাভা প্রদেশের তুবান থেকে ১৩০ কিলোমিটার উত্তরে।

ভূমিকম্পের ফলে পূর্ব জাভা ও এর রাজধানী সুরাবায়া এবং পার্শ্ববর্তী প্রদেশের শহরগুলিতেও ভূকম্পন অনুভূত হয়েছে।

ভূমিকম্পের সময় অনেকেই ঘরবাড়ি ছেড়ে অন্যত্র পালিয়ে যায়। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তছাড়া কর্তৃপক্ষ সুনামি সতর্কতাও জারি করেনি।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft